লক্ষ্মীপুরে আন্দোলনকারী–ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:৩১ পিএম

লক্ষ্মীপুরে আন্দোলনকারী ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। এ সময় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে আলীয়া মাদ্রাসা পর্যন্ত এই সংঘর্ষ হয়। এখনো থমে থমে সংঘর্ষ চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের উত্তর তেমহুনী থেকে ঝুমুর সিনেমাহল এলাকায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। ফলে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে বাগবাড়ি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। এ সময় বাগবাড়ি এলাকায় জড়ো হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়।

এরপর মিছিল নিয়ে আন্দোলনকারীরা লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় মাদাম এলাকা থেকে পাল্টা মিছিল নিয়ে ঝুমুর সিনেমাহলের দিকে যেতে চাইলে দুই-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পাঁজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হন।

আহত কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে বিক্ষোভ মিছিলে পুলিশ কোনো বাধা দেয়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে সর্তক অবস্থায় রয়েছে পুলিশ।

আন্দোলনকারী মাকসুদুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এলোপাতারি গুলি ও হামলা চালিয়ে কয়েকজনকে গুলিবিদ্ধ করে। এক দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’

তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন ভূইয়া বলেন, ‘ছাত্রলীগ ও যুবলীগের পূর্বনির্ধারিত কর্মসুচি ছিল। কর্মসুচি পালন করার সময় জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। মাঠে ছাত্রলীগ রয়েছে। মাঠ ছেড়ে যাবে না।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘দু-পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।’

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১৩:৪৫
লক্ষ্মীপুরে আন্দোলনকারী–ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
জুলাই গণ-অভ্যুত্থানকালে জনতার পিটুনিতে নিহত চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর