সিরাজগঞ্জে ব্যাপক সংঘর্ষ, এমপিদের বাড়িতে হামলা

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:৩০ পিএম

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ করা হয়েছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়। এ ছাড়া কয়েকজন সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে এসব সংঘর্ষ ঘটে। এখন পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্ট দখল নিয়ে রেখেছে আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।

বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি। সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য চয়ন ইসলামের বাড়ি ভাঙচুর করা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়।

এ ছাড়া বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা, পুলিশ বক্স, জজ আদালত, উপজেলা ভূমি অফিস, অডিটোরিয়াম ভাঙচুর করেছে। এতে আরটিভির ভিডিও জার্নালিস্টসহ আহত হয়েছে অন্তত ৫০ জন।

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১৪:০২
সিরাজগঞ্জে ব্যাপক সংঘর্ষ, এমপিদের বাড়িতে হামলা
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
লোডিং...

এলাকার খবর