কুমিল্লায় গাড়িতে আগুন, ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:২৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশব্যাপী অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে আজ রোববার কুমিল্লায় গাড়িতে আগুন, সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ এবং বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। আর আন্দোলনকারীদের প্রতিহত করতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। 

বেলা ১১টার দিকে দাউদকান্দি উপজেলার ইলেটগঞ্জ এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় তারা স্থানীয় রিলায়েবল সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের পাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন দেন। আগুনে পুরো গাড়িটি সড়কেই পুড়ে যায়। ফিলিং স্টেশনটিতেও ভাঙচুর চালানো হয়। 

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীদের একটি অংশ। তাদেরকে মিছিল নিয়ে মহাসড়কের আলেখারচরের  দিকে এগিয়ে আসতে দেখা যায়। 

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় আন্দোলনকারীরা ব্যারিকেড দিয়েছে। মহাসড়কে যানবাহন একেবারেই নেই বললেই চলে। 

এদিকে আন্দোলনের প্রভাবে যানবাহনশূন্য রয়েছে কুমিল্লা-সিলেট মহাসড়কও। রোববার সকাল থেকেই মহাসড়কটির বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধতা সৃষ্টি করেন আন্দোলনকারীরা। পরে তারা দেবিদ্বার উপজেলার ভিড়াল্লা এলাকায় গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কের যানবাহন না পেয়ে পথচারীদের অনেককেই হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় আন্দোলনকারীদের প্রতিহত করতে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তাদেরকে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে আন্দোলনকারী সন্দেহ হলে কাউকে ফিরিয়ে দিতেও দেখা গেছে। এছাড়া কুমিল্লা নগরীর মোড়ে মোড়েও আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে অবস্থান নিতে দেখা যায়।

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১২:৫৩
কুমিল্লায় গাড়িতে আগুন, ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানের পঞ্চম ধাপে অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’–এর মূলহোতা ৪ জনসহ ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ...
কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষ হয়।  
কুমিল্লায় কেন্দ্রীয় কর্মসূচির বিক্ষোভ মিছিলে  মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের সাথে আলোচিত কিশোর গ্যাং সদস্য রতনের ছবি নিয়ে কুমিল্লায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। তবে এ নিয়ে প্রকাশ্যে কথা...
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর