বাগেরহাটে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:২৫ পিএম

সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির মধ্যে বাগেরহাটে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের নতুন কোর্ট এলাকায় ছাত্র আন্দোলনের কিছু সমর্থক জড়ো হলে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ করায় বেশ কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ আন্দোলনকারীদের দুষ্কৃতিকারী বলে দাবি করেছে।

বাগেরহাটে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের এটাই প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচি। 

এদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের নতুন কোর্ট এলাকায় দলের নেতা-কর্মীরা মিছিল বের করে।

বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন বলেন, ‘বাগেরহাটে আন্দোলনের নামে বিশৃঙ্খলা বা জ্বালাও-পোড়াও যাতে কেউ করতে না পারে সে জন্য আমরা ভোর থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক অবস্থান নেই। সকাল ১০টার দিকে আন্দোলনের কিছু সমর্থক জড়ো হয়েছে সেই সংবাদ জানতে পেরে আমরা সেখানে যাই। এ সময় তাদের সাথে আমাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।’

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, রোববার সকাল ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের নতুন কোর্ট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়সহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেখানে কিছু দুষ্কৃতিকারী জড়ো হয়েছে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে তারা পালিয়ে যায়। এখানে কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি।

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১৩:৪৮
বাগেরহাটে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাজধানীর উত্তর শাহজাহানপুরে সম্পত্তির জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর