গাজীপুরে আওয়ামী লীগের গণজমায়েত, সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:৩৩ পিএম

কোটা আন্দোলনকারীদের এক দফার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে আওয়ামী লীগের গণজমায়েত ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার সকাল ১১ টার দিকে চান্দনা চৌরাস্তায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়েছে। 

সকালে বারবৈকা এলাকায় অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নামার চেষ্টা করেন। এসময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে তাঁদের ধাওয়া করে। পরে স্থানীয় শাপলা ম্যানশনের সামনে গণজমায়েত অনুষ্ঠিত হয়।

এছাড়া শ্রীপুর, কালিয়াকৈরে বিক্ষিপ্তভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সড়কে নামলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুই দলের কর্মসূচিকে ঘিরে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব, বিজিবি সদস্যরা। সন্দেহভাজনদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ঘিরে গাজীপুরে সাধারণ মানুষের ভেতর উদ্বেগ, উৎকণ্ঠা দেখা গেছে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে গাড়ির সংখ্যা কম রয়েছে। বাস, মিনিবাস সীমিত থাকলেও প্রচুর সংখ্যক রিকশা-অটোরিকশা চলাচল করছে। তবে বিভিন্ন প্রয়োজনে দোকান পাটসহ রাস্তায় মানুষের উপস্থিতি রয়েছে। পোশাক কারখানাসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে।

গতকাল শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের গাড়িতে আগুন, পুলিশ বক্স ভাংচুর ও অগ্নিসংযোগ ও হাইওয়ে থানায় হামলা করে দুর্বৃত্তরা। সেখানে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী মারা যান।

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১২:১৫
গাজীপুরে আওয়ামী লীগের গণজমায়েত, সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে আলোচিত ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজাকে’ প্রিজন ভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আসামির বোন ও দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ড দিয়েছেন...
গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস নামের একটি কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সোয়া তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায়...
গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। 
বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি, আনন্দ আর ব্যস্ততা। মঙ্গলবার বরপক্ষের লোকজনও আসার কথা ছিল। তাই মেয়ের বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা লোকমান হোসেন। কিন্তু সেই বাজার নিয়ে আর বাড়ি ফেরা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর