খাগড়াছড়িতে আ. লীগ সমর্থিত ৪ ইউপি চেয়ারম্যান কারাগারে 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

বিএনপি নেতাকর্মীদের দায়ের করা ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান। 

গ্রেপ্তাররা হলেন মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহাম্মদ মজুমদার, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত উল্লাহ ও গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন।

আসামিদের পক্ষের আইনজীবী মো. শাহিন হোসেন বলেন, ‘গত ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠিয়েছেন। তাদের বিরুদ্ধে মারধর, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে।’

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে একাধিক অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। এসব অভিযোগ তদন্ত...
জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য গাছ থেকে কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গোলাম রাব্বানী শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরপুরে পাখি শিকারের দায়ে নেজামুল নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে শিকারের সরঞ্জামসহ ১২টি বক ও ছয়টি বেগুনি কালেম উদ্ধার করা হয়। মঙ্গলবার...
ঢাকা, গাজীপুরের পর পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়েছে নারায়ণগঞ্জেও। মঙ্গলবার সেখানে দুটি পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন। গাজীপুরে কয়েক জায়গায় বিক্ষোভ হয়েছে। নাওজোড়ে সংঘর্ষ হয়েছে...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্দিষ্ট সময় সীমার মধ্যেই গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ মঙ্গলবার রাতে...
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, এসআইআরের বিরোধিতা করে কংগ্রেস, বাংলাদেশি...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর