‘আওয়ামী লীগ পালিয়েছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম

আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে গেছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না। শনিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে নিউ হোস্টেল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ফিরে আসার চেষ্টা করছে এটি ভুয়া খবর। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, তারা আর স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকারকে বরদাস্ত করবে না।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশে যে গণহত্যা চালিয়েছে তার বিচার ছাড়া দেশের মানুষ তাদের আর দেখতে চায় না। অবশ্যই দেশের মাটিতে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ লাখো লাখো নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে। জামায়াতে ইসলামীর এক লাখ নেতাকর্মী জেল খেটেছে। অন্যান্য দলের লাখো লাখো নেতাকর্মী জেলে ছিল। এটাই ছিল শেখ হাসিনার বাংলাদেশ। পালাবেন না কেন? এমনভাবে অন্যায় করেছে জনগণ পেলে আর রাখত না। ছাত্র জনতার বিপ্লবের কারণে স্বৈরাচার সরকার বিদায় হতে বাধ্য হয়েছে।’

মাওলানা আবদুল হালিম বলেন, ‘আমরা কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্যই ছাত্র-জনতার গণআন্দোলন একটি অঙ্গীকার। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই সংস্কারের মাধ্যমে সুন্দর নির্বাচন চাই।’ 

কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাহ হোসাইন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুর ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ আবদুল মবিন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির আবদুর রশিদ পাটওয়ারী প্রমুখ।

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
লোডিং...

এলাকার খবর