খাগড়াছড়িতে ১৬ অবৈধ ইটভাটা বন্ধ ও জরিমানা 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম

খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অন্তত ১৬টি ইটভাটা বন্ধ করেছে প্রশাসন। এছাড়া বেশকিছু ইটভাটায় জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলা, দীঘিনালা, মাটিরাঙা ও রামগড়ে অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন। 

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ইটভাটা পরিচালনার জন্য অনুমোদন না থাকায় জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক উপজেলার দুইটি ইট ভাটার বন্ধ করা হয়েছে। কর্ণফুলী ব্রিক্স এ ১ লাখ ও ফোর বি ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ফায়ার সার্ভিস, বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে চুল্লির আগুন নিভিয়ে দেয়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, জেলা সদরের গঞ্জপাড়া, কমলছড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব এবিসি, এস অ্যান্ড বি, আরপিএস ও জেএন ব্রিকস বন্ধ করা হয়। এ ছাড়া চার ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটার চুল্লি নেভানো হয়েছে। 

খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, অভিযানে খাগড়াছড়ি সদরে ৪টি, দীঘিনালায় দুইটি, রামগড়ে ৫টি এবং মাটিরাঙা ৫টি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়।  এ সময় ১৬টি ভাটাকে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করা হয়। জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। পরে ফায়ার সার্ভিস পানি দিয়ে ইট ভাটার চুল্লির নিভিয়ে দেওয়া হয়।

এর আগে সদ্য বিদায়ী বছরের ২৩ ডিসেম্বর খাগড়াছড়ির ১৫টি ভাটায় মোবাইল কোর্ট চালিয়ে বন্ধ ও জরিমানা আদায় করা। পরে ইটভাটা মালিকেরা এসব ভাটা আবার চালু করলে সোমবারের অভিযানে তা বন্ধ করা হয়।

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
লোডিং...

এলাকার খবর