চাঁদপুরে পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান, ৬ ঘর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ এএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও ছয়টি বসতঘর পুড়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বাজারের পূর্ব দিকের একটি মাইকের দোকান থেকে আগুনের সূত্রপাত। 

অগ্নিকাণ্ডের পর মসজিদের মাইক থেকে আগুন নেভানোর আহ্বান জানানো হলে বাজারের ব্যবসায়ীরা বালতি নিয়ে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে যোগ দেয়। এ সময় ফায়ার সার্ভিসের একটি পাম্প বিকল হয়ে গেলে আগুনের শিখা ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীরা জানান, আগুনে একটি মাইকের দোকান, তিনটি মুদি দোকান, তিনটি কাপড়ের দোকান, দুটি হার্ডওয়্যার দোকান ও ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকতা মোহাম্মদ আলী জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে।

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
লোডিং...

এলাকার খবর