৪৮ ঘণ্টা ব্যবধানে কুমিল্লার একই জায়গায় দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম

৪৮ ঘণ্টা ব্যবধানে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার ফাল্গুনকড়ায় ডাকাতির শিকার হয়েছেন কুয়েতপ্রবাসী নাইমুল ইসলাম ও মালয়েশিয়া প্রবাসী বেলাল। পুলিশ বলছে, একই কায়দায় লুট করা হয় দুই প্রবাসীর মালামাল। পিকআপ ভ্যান ব্যবহার করে লুটের মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তদন্ত করা হচ্ছে।

আজ শনিবার ভোরে চৌদ্দগ্রাম থানার ৫০০ গজ দূরে মহাসড়কের ফাল্গুনকরা মাজার নামক স্থানে ডাকাত দল হামলা চালিয়ে মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের সর্বস্ব কেড়ে নিয়ে গেছে। তিনি বিমানবন্দর থেকে ভাড়া করা প্রাইভেটকারে করে তাঁর গ্রামের বাড়d ফেনীর দাগনভূঁইয়ার শরিফপুর গ্রামে যাচ্ছিলেন। তথ্যটি শনিবার সকালে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহাম্মেদ।

ওসি জানান, ‘অজ্ঞাতনামা ৭/৮ জনের ডাকাত দল পিকআপ ভ্যানে করে এসে প্রবাসীর ভাড়া করা প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। একপর্যায়ে ডাকাত দল পিকআপ ভ্যান থেকে নেমে অস্ত্রের মুখে প্রবাসীকে জিম্মি করে ৫টি মোবাইল, ১ ভরি স্বর্ণ, ৩ হাজার মালেশিয়ান রিঙ্গিত, ৪টি মালামালের প্যাকেট লুট করে নেয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রবাসীকে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মাইক্রোবাসের চালক জাবেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

প্রবাসী বেলাল হোসেন বলেন, ‘ঈদ করার জন্য ৩ বছর পর প্রবাস থেকে দেশে আসি শুক্রবার রাতে। বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে বাড়ির উদ্দেশে রওনা করি। মহাসড়কের ফাল্গুনকরা এলাকায় পৌঁছালে পেছন থেকে ত্রিপল মোড়ানো একটি পিকআপ ভ্যান এসে আমাকে বহনকৃত প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাচ্ছিল। চালক প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ নিলে ডাকাত দল পিকআপ থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে প্রাইভেটকারটিতে আঘাত করে ভাঙচুর করে এবং গাড়িতে থাকা আমার থেকে সকল মালামাল ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় তারা আমার পাসর্পোটটিও কেড়ে নেয়। আমি অনেক কষ্টে ডাকাত দল থেকে পাসপোর্টটি ফেরত নিই।’

হাইওয়ের পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘মহাসড়কে চৌদ্দগ্রামে প্রবাসীর গাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ভিকটিমের সাথে কথা বলেছি। ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’

উল্লেখ্য, এর আগে গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একই জায়গায় ডাকাত দল চক্র হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের সর্বস্ব কেড়ে নিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে হাজেরা বেগম (৪২) নামে ওই রোগীর...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর