গরু ফেরত দিল বিএসএফ, সীমান্তের ভারত অংশে না চড়ানোর সতর্কতা

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে ৮-১০টি গরু ধরে নিয়ে আটকে রাখার ৩ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার দুপুর ১টার দিকে বিজিবির কাছে গরুগুলো ফেরত দেয় বিএসএফ। একই সঙ্গে সীমান্তের ভারত অংশে যেন গরু না চড়ানো হয়, সেজন্য সতর্ক করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে আখাউড়ার কালিকাপুর এলাকায় কাঁটাতারের কাছে ঘাস খাওয়ানোর জন্য গরু চড়ান স্থানীয়রা। গরুগুলো ভারতের অংশে ঢুকে পড়লে সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করে স্থানীয়দের।

একপর্যায়ে সকাল ১০টার দিকে বিএসএফ সদস্যরা ৮-১০টি গরু ধরে নিয়ে গিয়ে কাঁটাতারের কাছে বেঁধে রাখে। এ ঘটনার পর বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা গরুগুলো ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে দুপুর ১টার দিকে গরুগুলো ফেরত দেওয়া হয়।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তের শূণ্যরেখার কাছে গরু চড়ানোর কারণে গত কয়েকদিন ধরেই গরু ভারত অংশে ঢুকে পড়ার ঘটনা ঘটছিল। এ নিয়ে বিএসএফের তরফ থেকে সতর্ক করা হয়। এর প্রেক্ষিতে আজও কয়েকটি গরু ভারতের অংশে ঢুকে পড়ায় বিএসএফ আটকে রেখেছিল। পরে বিজিবি আলোচনার মাধ্যমে গরুগুলো ফেরত আনে।

সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ক্রবার গভীর রাতে এনসিপি বয়কট, এই স্লোগানে মিছিল-সমাবেশ করে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরে...
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ এর ফলে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে...
‘এনসিপি বয়কট’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে মিছিল-সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। পাশাপাশি আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে দেওয়া...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর