রাঙামাটিতে অপহরণের ৮ দিন পর খামারির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০২:০০ পিএম

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার সুগারমিল আদর্শ গ্রাম থেকে অপহরণের ৮দিন পর মো. মামুন নামের একি পোলট্রি খামারি বস্তাবন্দি দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম।

উপজেলার মাঝের পাড়া এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে মামুনের মরদেহ উদ্ধার করে কাউখালী থানা-পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- অভিযুক্ত কামরুল ইসলাম (৩৫) ও তাঁর স্ত্রী সাথী আক্তার (১৯) ও আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল সোমবার লক্ষীপুরের ভবানীগঞ্জের এক বন্ধুর বাড়ি থেকে কামরুলকে গ্রেপ্তার করার পর কাউখালী থানায় নেওয়া হয়। পরে কামরুলের দেওয়া তথ্যমতে তাঁকে সাথে নিয়ে আজ সকালের দিকে কাউখালীর মাঝের পাড়া এলাকা থেকে মাটিচাপা অবস্থায় মামুনের বস্তাবন্দি দ্বিখণ্ডিত  মরদেহ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, অপহরণের দিন রাতেই মামুনকে চায়ের সাথে নেশাজাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করেন কামরুল। এরপর তাঁকে হত্যা করে মরদেহ দ্বিখণ্ডিত করে বস্তায় ভরে মাঝের পাড়া এলাকায় মাটিচাপা দিয়ে আত্মগোপনে চলে যান।

মামুনের পোলট্রি খামারির সাবেক কর্মচারী কামরুল। মামুন সুগারমিল আদর্শ গ্রাম এলাকার আলী আহম্মেদের একমাত্র ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরে অভিযান চালিয়ে কামরুলের স্ত্রী সাথী আক্তার এবং আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, নিহত মামুনের সাবেক কর্মচারী ছিলেন কামরুল। কিন্তু কর্মচারী থাকলেও সম্প্রতি তারা দুজনে মিলে শেয়ারে ব্যবসা করছিলেন। ধারণা করা হচ্ছে, ব্যাবসায়িক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

গত ৭ জুলাই দুপুরে মামুন বাড়ি থেকে কাজে বের হলে নিখোঁজ হন। ওই দিন রাতেই অপহরণকারীরা মামুনের স্ত্রী সীমা আক্তারকে জানায় তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে। তাঁকে ফিরে পেতে হলে ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এরপর ৮ জুলাই মামুনের স্ত্রী কাউখালী থানায় জিডি করলে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অপহরণকারীদের সন্ধানে নামে পুলিশ।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর