খাগড়াছড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, চা দোকানি আটক

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১০:৪৩ এএম

খাগড়াছড়ির রামগড়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে মো. শাহিন (৫৩) নামের এক চা দোকানিকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত মো. শাহিন রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে। তিনি পাতাছড়া বাজারের চা দোকানি। 

মঙ্গলবার রাতে ওই শিশুকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে মাদ্রাসা ছুটির পর শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পরিবারের।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, বিকেলে মেয়ের শরীরে রক্ত দেখে জানতে চায় তার মা ও নানি। এরপর ঘটনাটি প্রকাশ পায়। পরে মেয়েকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগীর বাবার অভিযোগ, চা দোকানি শাহিন মিয়া তার মেয়েকে খাবারের লোভ দেখে ধর্ষণ করেন। পরে মোটরসাইকেলে করে মেয়েকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যান শাহিন।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকসানা আক্তার বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্যে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।’

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের মুনাফায় হেয়ারকাট বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
লোডিং...

এলাকার খবর