চট্টগ্রামে বন উজাড়ে বন বিভাগও দায় এড়াতে পারে না: পার্বত্য উপদেষ্টা

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম

চট্টগ্রামে বন উজাড়ে বন বিভাগ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আজ শনিবার সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

৭ দিনের বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এই উপদেষ্টা বলেন, ‘আশির দশকে পার্বত্য চট্টগ্রাম যে গাছ, বাঁশগুলো দাঁড়িয়ে ছিল, সেগুলো একটিও নেই। আশির দশক পরবর্তী পার্বত্য চট্টগ্রামের বনায়ন ধ্বংস হয়ে গেছে। বন নির্ভর কাপ্তাই কর্নফুলী পেপার মিলটি চালু করণের অবস্থা আমি দেখি না। তবুও আমি বলেছি চালু করা যায় কিনা দেখেন। অন্তত কিছু মানুষের হলেও কর্মসংস্থান হবে।’

তিনি বলেন, ‘পাহাড়ে বনের এ অবস্থার জন্য এ এলাকার মানুষজন প্রত্যেকে কম বেশী দায়ী। এ ক্ষেত্রে বন বিভাগও কম দায়ী নয়।’

সুপ্রদীপ চাকমা আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের বাইরে মুন্সিগঞ্জ, নরসিংদী এমনটি সিলেটেও পার্বত্য চট্টগ্রামের চেয়ে বেশী বনভূমি দেখা যায়। সেখানে পার্বত্য চট্টগ্রাম বন কই? পার্বত্য চট্টগ্রামের এ অবস্থা হলো কেন?’

সুপ্রদীপ চাকমা বলেন, ‘যেসব গাছ পরিবেশের জন্য ক্ষতি করছে সেটা নিয়ে একটা জরিপ করা দরকার। কোনো জরিপ ছাড়া কথা বলা হচ্ছে, কখনো জুম চাষ ক্ষতি, আদা হলুদ লাগানো যাবে না- এসমস্ত অনেক অবৈজ্ঞানিক কথা বলা হয়। শুধু বললে হবে না, এ থেকে উত্তোরণের পথও বের করতে হবে।’

অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মো হাবিব উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার, রাঙামাটি সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, রাঙামাটি পুলিশ সুপার এম ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনসহ অন্যান্য বন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা। আগামী ৮ আগস্ট পর্যন্ত এ মেলা চলবে।

প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতি প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার রাতা ৮টার দিকে এ কর্মবিরতি প্রতাহার করা হয়। 
নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি...
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নেত্রকোণার ৩০টি স্কুলে চালু হয়েছে ভাষা, বিজ্ঞান, সংস্কৃতি ও বিতর্কের ক্লাব। জেলা প্রশাসনের এই উদ্যোগে লেখাপড়ার পাশাপাশি নানা বিষয় চর্চার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।...
চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে গত আট মাসে ফেনীতে প্রায় ১২০০ মামলা দায়ের হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের তৎপরতায় ঘাটতি এবং স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অপরাধীরা...
বর্তমান সরকার ও বিরোধীদল একই, তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।  শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আরও...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২১৯ জনে।  শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...
মাত্র একশ মাইল চওড়া এক সমুদ্র। কোনো গোলাগুলি নেই, কোনো ধ্বংসস্তূপ নেই — তবু তাইওয়ান প্রণালিতে প্রতিদিন একটা যুদ্ধ চলছে, নিঃশব্দে। চীনের যুদ্ধবিমান রোজ সীমান্ত রেখা পেরোয়, জাহাজ থামিয়ে...
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলার সময় খবর দেওয়া হলেও নীরব ছিল পুলিশ। অভিযোগ উঠেছে, স্থানীয় নারী এমপি জান্নাত ফেরদৌস মিষ্টির মদদে কয়েক শ মুখোশধারী দুর্বৃত্ত ৩ ঘণ্টা ধরে চালায় ভাঙচুর-লুটপাট। এরই...
লোডিং...

এলাকার খবর