আবারও বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, তলিয়ে যাচ্ছে তীরবর্তী নিম্নাঞ্চল

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২:৪৬ পিএম

উজান থেকো বৃষ্টির পানি নেমে আসায় রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি আবারও বাড়তে শুরু করেছে। বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৮ ফুট অতিক্রম করে ফেলেছে। ১০৯ ফুট হলে বাঁধের স্পিলওয়ের ওপর দিয়ে পানি উপচে পড়বে। এরই মধ্যে বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, লংগদু, নানিয়ারচর উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে।

আজ বুধবার সকালে পানি উচ্চতা ১০৮ দশমিক ২৫ ফুট (এমএসএল) মিনস্ সি লেভেল অতিক্রম করেছে। এ পানির উচ্চতা ১০৯ ফুট এমএসএলে গেলে বাঁধের পানি উপচে পড়বে।

কাপ্তাই হ্রদের পানি আবারও বাড়তে শুরু করেছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনকাপ্তাই কর্নফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, ‘আমরা বিরতিহীনভাবে ২৪ ঘণ্টা পানি উঠানাম পর্যবেক্ষণ করছি। পানি বাড়তেছে। পানি বাড়ার গতি ঊর্ধ্বগতি হলে পানি ছাড়া হবে।

চলতি বছরের মধ্যে গত ২২ জুলাই প্রথমবারের মতো কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০০ ফুট মিনস সি লেভেল অতিক্রম করে। হ্রদের পানি বৃদ্ধিতে এরই মধ্যে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট চালু হয়ে গেছে। যা থেকে প্রতি সেকেন্ডে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে দেখে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১১...
লোডিং...

এলাকার খবর