চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৩:৪৬ পিএম

শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও আশপাশের এলাকায় আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার এই আদেশ জারি করা হয়। 

আদেশে বলা হয়, ‘আজ চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে সকাল আনুমানিক সাড়ে ১১ টায় স্থানীয় জনসাধারণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরস্পর মুখোমুখী ও আক্রমণাত্মক হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বর্তমানে পক্ষসমূহ আক্রমণাত্মক অবস্থায় রয়েছে।’

এর জেরে হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন আদেশে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা ও শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে আজ দুপুর ২টা থেকে আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ জারি করলাম।’

আদেশে আরও বলা হয়, ‘উক্ত সময়ে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশী অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলাম।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রগতিশীল ধারার এই নিবেদিতপ্রাণ...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা...
বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তিন দিনের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নিতে আসা কর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি...
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি...
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত একটি বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর