১৬ গেট দিয়ে সাড়ে তিন ফুট করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম

উজান থেকে পানি নেমে আসায় নিয়ন্ত্রণে নেই কাপ্তাই হ্রদের পানি। বাঁধের দরজা ১ ফুট থেকে সাড়ে তিন ফুট বাড়িয়েও কমানো যাচ্ছে না পানি। পানি বেড়ে যাওয়ায় হাজারো বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে বাঁধের ১৬টি গেট দিয়ে সাড়ে তিন ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতি মুহূর্তে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানির উচ্চতা বিপৎসীমার ওপর চলে যাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত ৩টায় কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি গেট দিয়ে সাড়ে তিন ফুট করে ছেড়ে দেওয়া হয়েছে।

মাহমুদ হাসান আরও বলেন, ‘বুধবার সকাল ৮টায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৮.৯০ ফুট মিনস সি লেভেল। হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল। কাপ্তাই বাঁধের পানির চাপ বাড়ায় সচল হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট। যা থেকে প্রতি সেকেন্ডে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ।’

এদিকে বাঁধের পানি ছেড়ে দেওয়ায় কাপ্তাই বাঁধের নিচের অংশ কর্ণফুলী নদীতে স্রোত বৃদ্ধি পেয়েছে। ব্যাহত হচ্ছে রাঙামাটি বান্দরবান সড়কের চন্দ্রঘোনার ফেরি চলাচল।

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় কড়া পুলিশি পাহারায়...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
লোডিং...

এলাকার খবর