পাহাড় কাটা বন্ধে মধ্যরাতে অভিযান, মোটা অঙ্কের জরিমানা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার অভিযোগে মধ্যরাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দিনগত রাত দেড়টার দিকে রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৈদ্যটিলায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মো. আরিফ নামের এক ব্যক্তিকে এ লাখ টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম। তিনি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬খ এর বিধান লংঘনের অভিযোগে অর্থদণ্ড দেন।

ইউএনও কাজী শামীম বলেন, ‘অভিযোগ আছে একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের বেলা অবৈধভাবে পাহাড় কাটছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও হুমকির কারণ। এভাবে অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটার ফলে পাহাড় ধ্বসের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। পাহাড় ধ্বসের কারণে জীবন ও সম্পদের ক্ষতিসাধন হচ্ছে। এতে অনেক সময় প্রাণহানিও হচ্ছে।’

ইউএনও আরও বলেন, ‘অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে পাহাড় কাটার সাথে যারা যারা জড়িত তাদের সবাইকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।’

জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
লোডিং...

এলাকার খবর