নেদারল্যান্ডস বাংলাদেশে বন্দরের উন্নয়নে কাজ করছে: ডাচ রাষ্ট্রদূত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

মেরিটাইম খাতে বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। ইতোমধ্যে নেদারল্যান্ড বাংলাদেশে বন্দরের অবকাঠামো, হ্যান্ডলিং, পণ্য সরবরাহ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল।

তিনি বুধবার দুপুরে নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব নিয়ে পর্যালোচনায় সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেন। এসময় তিনি ডিপোটির অবকাঠামো, নিরাপত্তা, সুরক্ষা ব্যবস্থা, পরিবেশবান্ধব অপারেশনাল পদ্ধতি এবং প্রযুক্তিগত কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে নেদারল্যান্ডস রাস্ট্রদূত জুরিস ভান বোমেল আরও বলেন, ‘বাংলাদেশ রপ্তানি পণ্যের বড় একটি অংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হ্যান্ডলিং করা হয়। তাই বন্দরের উন্নয়নেও বাংলাদেশের সাথে কাজ শুরু করেছে নেদারল্যান্ডস।’  

রাষ্ট্রদূতের সাথে ছিলেন নেদারল্যান্ডসের ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ক্যাপ্টেন জর্ডি ক্লেইন, ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্সের সিনিয়র অ্যাডভাইজার মুন্নুজান খানম বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের মহাব্যবস্থাপক নাজমুল আক্তার খাঁন, ডিজিএম মোহাম্মদ নুরুল আক্তার এবং স্মার্ট গ্রুপের নির্বাহী ব্যবস্থাপক ক্যাপ্টেন মাঈনুল আহসান।

গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 
পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামের দুই মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণহানির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। বৃহস্পতিবার রাতে কলাতলীর দক্ষিণ পাশে ভাঙ্গার মোড় এলাকায় নিখোঁজ নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ ভেসে...
সাজেকের পরিস্থিতি এখন স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার আবদুর রকিব। বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে...
নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার সময় নিয়ে মাইকিং করে প্রচার করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে...
বর্তমান সরকার গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী কার্যক্রম করে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দায়িত্ব পালনে...
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা...
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠনের উদ্যোগের প্রস্তাবনাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের আয়োজন করায় গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি...
লোডিং...

এলাকার খবর