জাতীয় পার্টি নেতা আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল, হাইয়েস গাড়ি এবং হেঁটে কিছু দুর্বৃত্তকারী সাবেক মন্ত্রী আনিসুলের বাড়িতে আসে। এরপর তারা ভাংচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে। এসময় আনিসুল ইসলাম মাহমুদ বা তাঁর পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। এক পর্যায়ে হামলাকারীরা আগুন ধরিয়ে দিলে পুড়ে যায় বাড়ির সামনে থাকা একটি প্রাইভেটকার। 

হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে বিভিন্ন মেয়াদে তিনি পররাষ্ট্র, শিক্ষা, ও পানি সম্পদ মন্ত্রণালয়য়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রগতিশীল ধারার এই নিবেদিতপ্রাণ...
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত একটি বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর