খাগড়াছড়িতে উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত তাজুলের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলাসহ মাটিরাঙ্গা থানায় বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।

 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:২২ এএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. তাজুল ইসলাম (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরের তবলছড়ি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. তাজুল ইসলাম মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃত তাজুলের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলাসহ মাটিরাঙ্গা থানায় বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে একাধিক অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। এসব অভিযোগ তদন্ত...
জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য গাছ থেকে কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গোলাম রাব্বানী শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরপুরে পাখি শিকারের দায়ে নেজামুল নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে শিকারের সরঞ্জামসহ ১২টি বক ও ছয়টি বেগুনি কালেম উদ্ধার করা হয়। মঙ্গলবার...
ঢাকা, গাজীপুরের পর পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়েছে নারায়ণগঞ্জেও। মঙ্গলবার সেখানে দুটি পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন। গাজীপুরে কয়েক জায়গায় বিক্ষোভ হয়েছে। নাওজোড়ে সংঘর্ষ হয়েছে...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্দিষ্ট সময় সীমার মধ্যেই গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ মঙ্গলবার রাতে...
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, এসআইআরের বিরোধিতা করে কংগ্রেস, বাংলাদেশি...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর