চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে যাত্রীবাহী বাস, আহত ২০

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে ২০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে মতলব-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে ২০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে মতলব-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহন বাসটি ঢাকার দিকে রওনা দেয়। পথে উপজেলার নাগদা এলাকায় পৌঁছালে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়। এ সময় ২০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

এ ঘটনায় আহতরা হলেন– মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের মো. রাব্বি(২৫), রুবি (৪৯), ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মোস্তফা (৬৫), চান্দ্রা বাজার এলাকার বায়েজিদ (০৩), একই এলাকার ইয়াসমিন (২৪), চাঁদপুর সদর উপজেলার সোবান গ্রামের লাভলু (৪৫), সাখুয়া গ্রামের শফিকুর রহমান (৪০)। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনার পর থেকে বাস চালক ও চালকের সহকারী হেলপার  পলাতক।

বাসের একাধিক যাত্রী জানান, হঠাৎ বাসটি উল্টাইয়া খালে পড়ে যায়। কিছু বুঝে উঠার আগেই তারা দেনখে সব যাত্রীরা খালের পানিতে। 

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, ‘আমি বাড়িতে কাজ করতেছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে আসি। এসে দেখি বাস খালে পড়ে আছে। তারপর বাস থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

মতলব দক্ষিণ উপজেলার নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু বলেন, ‘এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। মতলব-গৌরীপুর ৪০ কিলোমিটার সড়কে বাঁক আছে শতাধিক। এ জন্য চালকের সতর্ক থাকা জরুরি। কিন্তু বাসের বেপরোয়া গতি ও অদক্ষ চালকের কারণে হয়তো অনেকের প্রাণ শেষ হয়ে যাবে। এই সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’ 

মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রতন কুমার দাস বলেন, দুর্ঘটনা কবলিত হাসপাতালে আনা আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ৫ জনকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মতলবে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে  ঘটনাস্থলে যাই। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। বাসটি উদ্ধারের চেষ্টা করছি।

মতলব দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাফিজুর রহমান মানিক বলেন, ‘ঘটনাস্থলে আমরা গিয়েছি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। আহতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক ও হেলপার পলাতক।’

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
রংপুরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের মুনাফায় হেয়ারকাট বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত...
লোডিং...

এলাকার খবর