তেল সংকটে মিলল না গাড়ি, ইজিবাইকে চলল বরযাত্রা

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে খাগড়াছড়ির মো. শাহিন আলমের ব্যক্তিগত জীবনেও। জ্বালানি তেল সংকটের কারণে দীঘিনালার মধ্য বেতছড়ির এই বাসিন্দা কোনো কার বা মাইক্রোবাস ভাড়া করতে না পেরে শেষমেশ ইজিবাইকে করেই বিয়ে করতে যান।

শুক্রবার দুপুরে বিয়ে করতে যাওয়ার সময় শাহিন নিজেই এই তথ্য জানান। তিনি জানান, বেতছড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে জেলা সদরের গঞ্জপাড়ায় তাঁর বিয়ে ঠিক হয়। কিন্তু তেল সংকটের কারণে বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি পাননি তিনি। ফলে বাধ্য হয়েই ইজিবাইক নিয়ে রওনা হন বিয়ের উদ্দেশ্যে।

শাহিন আলম বলেন, ‘কয়েকজন স্বজন মোটরসাইকেলে যাচ্ছেন। মূলত এখন তেলের সংকটের কারণে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়েই ইজিবাইকে যেতে হচ্ছে। ইজিবাইকটিতে অটো গিয়ার থাকায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাহাড়ি পথে চলাচলে কোনো সমস্যা হবে না।’

দীঘিনালার উঁচু-নিচু পাহাড়ি সড়কে সাধারণত ইজিবাইক চলাচল করে না। তবে নির্ধারিত সময়ে বিয়ে সম্পন্ন করতে প্রচলিত গাড়ির বদলে ব্যাটারিচালিত এই বাহনটিকেই বেছে নেন শাহিন। স্থানীয়ভাবে এই গাড়িগুলো ‘টমটম’ নামে পরিচিত।

তীব্র জ্বালানি সংকটের মধ্যে ব্যতিক্রমী এই বরযাত্রা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, বেশ কয়েক দিন ধরেই তেল সংকটের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে বিয়ের মতো গুরুত্বপূর্ণ আয়োজনেও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

দীঘিনালা চৌরাস্তা এলাকার বাসিন্দা বিটু দেবনাথ বলেন, ‘জ্বালানি তেলের সংকট চলছে। তার মধ্যে বিয়ে। এটি তো ভালো বুদ্ধি। ইজিবাইক ব্যাটারিচালিত হওয়ায় তেলের প্রয়োজন নেই। এটি চমৎকার সমাধান।’

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর