পুড়ে যাওয়া স্কুলের শিক্ষার্থীরা ক্লাসে ফিরল, বসার ব্যবস্থা পোল্ট্রি খামারে

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম

অনিশ্চিয়তা কাটিয়ে ক্লাসে ফিরেছে প্রায় শতাধিক শিক্ষার্থী। খাগড়াছড়ির রামগড়ে শনিবার রাতের আগুনে পুড়ে যাওয়া কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সবকটি কক্ষ পুড়ে ছাই হয়ে।

পুড়ে যাওয়ার পরপরই খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বিদ্যালয়টি চালুর উদ্যোগ নেন।

এদিকে, অস্থায়ী বিদ্যালয় ভবনে শ্রেণিকক্ষে ফিরতে পেরে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আবদুল কাদের বলেন, ‘অগ্নিকাণ্ডের পরপরই প্রশাসন দ্রুত উদ্যোগ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে বেঞ্চ, টেবিল, চেয়ার, হোয়াইটবোর্ড, ঘন্টাসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেন। একই সঙ্গে স্থানীয় এক বাসিন্দা তার পরিত্যক্ত পোল্ট্রি শেড শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহারের জন্য দেন।’

এরই ধারাবাহিকতায় বুধবার অস্থায়ী ওই শেডে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই প্রায় শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানান প্রধান শিক্ষক।

স্থানীয় বাসিন্দা খলিল মেম্বার বলেন, ‘এত দ্রুত সময়ের মধ্যে স্কুল চালু হবে, তা আমরা কল্পনাও করিনি। উপজেলা প্রশাসন ও শিক্ষকদের আন্তরিকতায় এটি সম্ভব হয়েছে।’

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, ‘আজ আমি অস্থায়ী শ্রেণিকক্ষ পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। স্থায়ী স্কুল ভবন নির্মাণের জন্য জেলা প্রশাসন ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।’

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত বলেন, ‘আগুনে পুরো স্কুল ভবনটি পুড়ে যাওয়ার পর অস্থায়ীভাবে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

২০২২ সালে তৎকালীন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়নরত।

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে আলাউদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
লোডিং...

এলাকার খবর