খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে ৪ জনের নামে মামলা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ পিএম

খাগড়াছড়ির মহালছড়িতে অনুমতি ছাড়া পাহাড় কাটার অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ির সহকারী পরিচালক হাছান আহম্মদ।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর আওতায় মহালছড়ি থানায় মামলা দায়ের করা হয়।

পরিবেশ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ জানান, "উপজেলার ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটিংটিলা এলাকায় অনুমতি ছাড়া পাহাড় কাটার সময় গত ২৩ এপ্রিল সেনাবাহিনীর একটি টহল দল অভিযুক্তদের একটি পেলোডারসহ হাতেনাতে আটক করে। পরে তাদের মহালছড়ি থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পায়। এই ঘটনায় ঐদিনই মহালছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন— মো. ইসমাইল হোসেন (৪৬), মো. রুবেল হোসেন (৩৮), মো. সাখাওয়াত হোসেন (৩৬) এবং মো. দ্বীন ইসলাম (৩৬)।

ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে মর্মে দেওয়া বক্তব্য...
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের পর বাব আল-মান্দেব প্রণালিরও নিয়ন্ত্রণ নিয়েছে হুতি বিদ্রোহীরা। সেই সাথে হরমুজ প্রণালিতেও পণ্যবাহী জাহাজে হামলার তথ্য মিলেছে। এর জেরে আবারও বিশ্ববাজারে...
লোডিং...

এলাকার খবর