চট্টগ্রামে বন্যা কবলিতদের পাশে কেউ নেই

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৮:১৩ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়ার বন্যা কবলিত এলাকায় দুইদিনেও পৌঁছেনি পর্যাপ্ত সরকারি সহায়তা। আশ্রয় শিবিরে ঠাঁই নেওয়া বন্যাকবলিত মানুষেরা এতে পড়েছেন মহাবিপাকে। এই দুর্যোগে স্থানীয় জনপ্রতিনিধিরাও পাশে নেই বলে অভিযোগ তাদের। তবে জেলা প্রশাসনের দাবি, দুর্গতের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে এলাকা দুটির চারিদিকে থৈ থৈ পানি। ডুবে গেছে ঘর-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলের ক্ষেত-পুকুর। পানির সাথে ভেসে গেছে হাঁস-মুরগি ও গবাদি পশু। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে উঠেছেন বন্যার্তরা। 

দুর্গতদের অভিযোগ, আশ্রয় শিবিরে ঠাঁই পেলেও গত দুই দিনে কোনো আসেনি সাহায্য। পাশে দাঁড়াননি কোনো জনপ্রতিনিধিও। 

বন্যা দুর্গতদের একজন অভিযোগ করে বলেন, ‘কোনো মেম্বার চেয়ারম্যান আমাদের এসে দেখে নাই। সারাদিন খেতে পাইনি। রান্নাও করতে পারিনি। আমরা খুব কষ্টে আছি।’ 

বন্যার্তদের পাশে না থাকার অভিযোগের যুতসই কোনো জবাব নেই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। কোনো পর্যায় থেকে এখনও সাহায্য পৌঁছেনি, বলছেন তারা। 

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলী বলেন, ‘চেয়ারম্যান যদি জেলা প্রশাসন থেকে পায় তাহলে এখানে দেবে এরকমই বলেছে। যে সময় মানুষের পাওয়ার দরকার সে সময় যদি না পায়, পরে পেলে কি সে সময় এগুলো কাজে আসবে?’ 

তবে জেলা প্রশাসনের দাবি, বন্যা কবলিত মানুষের জন্য সব ধরনের সহায়তা ও বরাদ্দ দেয়া হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, ‘প্রায় ৪শ টনের বেশি চাল আমরা বরাদ্দ দিয়েছি। শুকনো খাবার আমরা বরাদ্দ দিয়েছি। এর বাহিরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরাল স্যালাইন দেওয়া হয়েছে। নতুন করে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় থেকেও বরাদ্দ দেওয়া হয়েছে।’  

গত কয়েকদিন টানা বর্ষণ ও উজানের ঢলে চট্টগ্রামের ১৫টি উপজেলার ১৪টিই প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন জেলার প্রায় ৭ লাখ মানুষ। 

 

চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কেরানীহাট রেলবিটের কুনিয়া বটতল এলাকায় এই দুর্ঘটনা হয়। 
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক ডুবে যাওয়ায় লংগদুর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 
সুন্দরবন ভ্রমণে গিয়ে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ঢেউয়ের তোড়ে এক পর্যটক ভেসে গেছেন। নিখোঁজ পর্যটকের নাম রিয়াজ আহমেদ (২৭), তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা।
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।’
লোডিং...
```html ```

এলাকার খবর