মির্জা ফখরুলের জামিন আবেদন

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০১:০২ পিএম

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করেছেন তাঁর আইনজীবী।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে জামিন আবেদন দাখিল করেন তাঁর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদদীন মেজবাহ।

তিনি জানান, সিএমএম আদালতের জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মহানগর দায়রা জজ আদালতে আমরা জামিনের আবেদন দাখিল করেছি। এদিন বিকালে জামিন আবেদনের শুনানির তারিখ পাবো বলে আশা করছি।

এর আগে গত ২৮ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাঁকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

মির্জা ফরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল অবঃ আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, আবদুস সালাম, ভিপি জয়নাল, উপদেষ্টা মন্ডলির সদস্য, ডঃ ফরহাদ খালিম ডোনার, শাহজাদা মিয়া, জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢার্লি, আব্দুল খায়ের ভূঁইয়া, আমিনুল হক, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, শহিদুল ইসলাম বাবুল, সেলিমুজ্জামান সেলিম, আসাদুল কমির শাহিন, তরিকুল ইসলাম তেজনি, মনির হোসেন, আব্দুস সাত্তার পাটোয়ারী, মীর সরাফত আলী শফু, রফিকুল ইসলাম বকুল, অমিরুল ইসলাম আলিমকে  ঘটনাস্থল থেকে আটক করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর পূর্ব ঘোষিত মহাসমাবেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা হাতে লাঠিসোঠা, লোহার রড, ইট পাটকেল ও ককটেলসহ বিভিন্ন মারাত্মক অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে প্রধান বিচারপতির বাস ভবনের সামনে বেআইনি সমাবেশ ঘটিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন শ্লোগান দেয় ও মিছিল করতে থাকে। ওই সময় তারা বৈশাখী পরিবহনে বাসসহ একাধিক বাস, পিকআপে ভাংচুর করে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতিসাধন করে। মিছিলকারীরা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতা কর্মীদের নির্দেশে পূর্ব পরিকল্পিতভাবে জনসাধারণের ও বাহনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহনের ক্ষতিসাধন, জনমনে আতঙ্ক, ত্রাস সৃষ্টি করে পুলিশের সরকারি কর্তব্য কাজে বাধা ও হত্যার উদ্দেশে আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ সদস্যদের আহত করে।

২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী...
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মোট প্রাণহানি বেড়ে ৮০৩ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১৩৩ জনের শরীরে হাম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর