মাদারীপুরে ২৬৩ ভোট পেয়ে জামানত হারালেন নকুল কুমার বিশ্বাস

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:১৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর–৩ আসনের প্রার্থী ছিলেন নকুল কুমার বিশ্বাস। তিনি কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করেন। কিন্তু রোববার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি ২৬৩ ভোট পেয়েছেন। কোনো আসনে পড়া মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ কারণে নকুল কুমার বিশ্বাসের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মারুফুর রশিদ খানের ঘোষিত ফলাফল শেষে দেখা গেছে, মাদারীপুর–৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম পেয়েছেন ৯৬ হাজার ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের আবদুস সোবহান গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট। গামছা প্রতীকে নকুল কুমার বিশ্বাসে পেয়েছেন  ২৬৩ ভোট।

নকুল কুমার বিশ্বাসের অফিসিয়াল ফেসবুক পেজে ১৯ লাখ ফলোয়ার রয়েছে। ফেসবুকে বড় সংখ্যক ফলোয়ার থাকলেও এত কম ভোট পাওয়ায় আশ্চর্য হয়েছে স্থানীয় বাসিন্দারা।

আরিফুর রহমান নামে এক নাগরিক বলেন, ‘তিনি ভালো কন্ঠ শিল্পী। অনেক সুন্দর সুন্দর বিয়ষকে নিয়ে গান করেন। তার গান ভালো লাগে। আমার মতো অনেকের প্রিয় শিল্পীও তিনি। তবে তাঁর নির্বাচনে যাওয়া ঠিক হয়নি। এভাবে জামানত হারাবেন সেটা কেউ ভাবেনি।’

সোমবার এক ভিডিও বার্তায় অনিয়মের অভিযোগ করেন কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি ভিডিও বার্তায় জানান, তাঁকে অনেক ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। তাই তিনি পুনরায় নির্বাচন দাবি করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান জানান, মাদারীপুরে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনে নকুল কুমার বিশ্বাস ২৬৩ ভোট পেয়েছেন। নির্বাচনের নিয়ম অনুয়ায়ী তাঁর আসনের প্রাপ্ত ভোটের হিসাব করলে দেখা যায় তিনি জামানত হারিয়েছেন।

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনায় সাকিব নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেটটি তিন বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনাটি। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল।...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর