ত্রাণের টিন নিতে ফরিদপুরে আসছিল দুর্ঘটনায় হতাহতরা 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পিএম

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর কানাইপুরের দিগনগর এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহত পিকআপ যাত্রীরা ত্রাণের টিন নেওয়ার জন্য আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা থেকে ফরিদপুর সদরে আসছিল।

মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা দিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নারীসহ ১১ জন নিহত হয়। পরে মৃত্যু হয় আরও তিনজনের। নিহতদের মধ্যে সাতজন নারী, দুই শিশু ও পাঁচজন পুরুষ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল পৌঁছে হতাহতদের উদ্ধার করে।    

স্ত্রী ও সন্তানদেরসহ নিহত রাকিবুল ইসলাম মিলনের চেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের টিন এসেছে ফরিদপুর কার্যালয়ে। সচিবালয়ের লিফটম্যান রফিকুল তদবির করে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জন্য এই টিনের ব্যবস্থা করেছিলেন। টিনগুলো বুঝিয়ে দিতে এলাকাবাসীর সঙ্গে পিকআপে আসছিলেন তিনি। পরে স্ত্রী–সন্তানদের নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল তাঁর। 

দুর্ঘটনায় নিহতরা হলেন– সচিবালয়ের লিফটম্যান বোয়ালমারী শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রাম রাকিবুল ইসলাম মিলন ( ৪২) ও তাঁর স্ত্রী সামিমা ইসলাম সুমি (২৫), তাঁদের বড় ছেলে আলভী রোহান (৭), ছোট ছেলে আলফাডাঙ্গা মডেল স্কুলের শিক্ষার্থী আবু সিনান (৪), প্রতিবেশী মৃত আব্দুল ওহাবের স্ত্রী মর্জিনা বেগম (৭০), পিকআপচালক আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামের নজরুল মোল্ল্যা (৩৫), আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের জানাহারা বেগম (৫০), তাঁর ভাতিজি প্রবাসীর স্ত্রী সোনিয়া বেগম (৩০), সোনিয়ার ১১ মাস বয়সী শিশু সন্তান নুরানী, সদর ইউনিয়নের চরবাকাইল গ্রামের তবি খান (৫৫), হিদাডাঙ্গা গ্রামের হিদাডাঙ্গা গ্রামের শুকুরন বেগম (৯০), তাঁর মেয়ে মনিরা বেগম সূর্য (৫৫), প্রতিবেশী কহিনুর বেগম (৬০)। এছাড়াও ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় মো. ইব্রাহীমের (৩২)।

নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তাঁরা হলেন– রাকিবুল ইসলাম মিলন, তাঁর স্ত্রী সুমি, দুই ছেলে আবু রায়হান ও আবু সিনান রুহান।

এছাড়া নিহত রাকিবুলের মা খুরিয়া বেগম (৭০) দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত রাকিবুলের ফুফাতো ভাই মকিবুল ইসলাম জানান, ত্রাণের টিন নিতে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থেকে তাঁরা পিকআপে করে ফরিদপুর সদরে আসছিল।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।

ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ‘পিকআপটি নির্দিষ্ট লেন ছেড়ে বিপরীত লেনে চলে আসার কারণে এ সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘নিহতদের দাফনের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া নিহত প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা এবং গুরুতর আহতদের ৩ লাখ টাকা দেওয়া হবে।’

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা হয়। 
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন ৪ ঘণ্টা বন্ধ রাখে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা। সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫নং গেইটে এ...
রাজধানীর শেরেবাংলা নগরে, পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করেছে এসআরবি। উদ্ধারের পর ৭টি ককটেল ও পেট্রল বোমা নিষ্কিয় করা হয়। এই মাঠ, জুলাই স্মৃতি জাদুঘরের পেছনে।...
নির্বাচনী এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর