ভাঙ্গায় থানার কাছেই দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ এএম

ফরিদপুরে ভাঙ্গা থানার একশ মিটারের মধ্যে দুটি মন্দিরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

শনিবার দিবাগত রাতে ভাঙ্গা বাজারের গুড়পট্টি এলাকার ‘ভাঙ্গা বাজার সার্বজনীন হরি মন্দির’ ও ভাঙ্গা থানার সামনের ‘ভাঙ্গা সার্বজনীন কালি মন্দিরে’ এই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। 

গুড়পট্টি মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি স্বপন চন্দ্র সাহা (৫৫) বলেন, ‘এই  মন্দিরে ৭৫ বছর ধরে দুর্গা পূজা করে আসছি। অনেক পুরোনো, কোনোদিন এমন ঘটনা ঘটেনি। রোববার সকালে দেখতে পাই কে বা কারা একটি প্রতিমার আংশিক ভাঙচুর করেছে।’

দুর্গা প্রতিমা নির্মাণ কাজ শেষ হওয়ার পথে জানিয়ে স্বপন চন্দ্র সাহা বলেন, ‘এখন শুধু রঙের কাজ বাকি। টানা ৩ দিনের বৃষ্টিতে এমনিতেই পিছিয়ে গেছি, ভাঙচুরের ফলে আরও পিছিয়ে যেতে হবে।’

স্বপন চন্দ্র সাহা বলেন, ‘আমাদের এই মন্দির থেকে ভাঙ্গা থানার দূরত্ব একশ মিটার। এরপরও এই ঘটনা ঘটল।’

এই মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা সুজিৎ সাহা (২৭) জানান, রোববার সকালে তিনি মন্দিরে প্রণাম করতে এসে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ মন্দিরের তিন দিকে দেয়াল ও ওপরে টিন। তবে সামনে কোনো গেট নেই।

সুজিৎ বলেন, ‘এ মন্দিরে মোট ১৪টি প্রতিমা নির্মাণ করা হয়। এর মধ্যে ৮টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।’

ওই মন্দির থেকে আনুমানিক একশ মিটার দূরে ভাঙ্গা থানার সামনে অবস্থিত ভাঙ্গা সার্বজনীন কালী মন্দির। সেখানেও প্রতিমা নির্মাণ কাজ শেষ হওয়ার পর রঙের কাজ বাকি ছিল।

ফরিদপুরে ভাঙ্গা থানার একশ মিটারের মধ্যে দুটি মন্দিরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএ বিষয়ে মন্দিরের সভাপতি কাশিনাথ সাহা জানান, শতবর্ষের পুরোনো এ মন্দিরে এমন ঘটনা আগে ঘটেনি। রোববার সকালে নির্মাণাধীন প্রতিমা দেখতে গিয়ে তিনি গণেশের প্রতিমা ভাঙা অবস্থায় পান। বিষয়টি ভাঙ্গা থানায় জানানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ হোসেন বলেন, ভাঙ্গায় দুটি মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা ভাঙচুর করেছে তা শনাক্ত করা যায়নি। তবে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

ফরিদপুরের পুলিশ সুপারকে এসব তথ্য জানানো হয়েছে জানিয়ে মোকসেদ বলেন, রোববার রাতেই পুলিশ সুপার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ ও গোয়েন্দা বিভাগ কাজ করছে । এই ঘটনায় এরই মধ্যে সাধারণ ডায়েরি করা হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকে বালুর ভেতরে লুকিয়ে অবৈধভাবে পরিবহনকালে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত (২৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা হয়।
নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর হতে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয় বলে বলে জানান...
লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। এ ঘটনায় হামলাকারী অনন্ত মজুমদারও বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন। ফলে এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডাক্তার এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার দয়াল হাউজিংয়ে পূর্ব শত্রুতার জেরে বাসার সামনে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে...
আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেমোরি ও স্টোরেজ চিপের চড়া মূল্যের চাপ থেকে গ্রাহকদের আর সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। অবশ্য এই সিদ্ধান্তের ফলে আপাতত আইফোনের দামে...
আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে বাংলা কিউআর। বাংলাদেশ ব্যাংক বলছে, একক কিউআর ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ; কমবে নগদ টাকার ব্যবহার ও প্রতারণার...
লোডিং...

এলাকার খবর