ফরিদপুরে মুদি ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম

ফরিদপুরে মুদি ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম বাচ্চুকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে ছায়ের মোল্যার বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ দেখানো হয়।

মানববন্ধনে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করে এলাকাবাসী। এসময় স্থানীয় চরহাজীগঞ্জ বিদ্যালয়ের শিক্ষক মো. রিপন মিয়া, রেজাউল করিম, হাজী শাহজাউদ্দিন মো. সেলিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

শিক্ষক রিপন মিয়া বলেন, ‘আসামি আজিজ মুন্সী ও আকবর মুন্সি বিভিন্ন সময়ে এলাকায় নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকলেও কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তারা সন্ত্রাসী। জমিজমার বিষয় নিয়ে চাচাতো ভাই আমিনুল ইসলাম বাচ্চুকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আমরা গ্রামবাসী অবিলম্বে খুনি আজিজ মুন্সিকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি।’ 

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ছায়ের মোল্যার বাজারে মো. আমিনুল ইসলাম বাচ্চুকে ছুরি দিয়ে আঘাত করে ও কুপিয়ে জখম করে হত্যা আজিজ মুন্সি ও তার ভাইসহ কিছু সন্ত্রাসী। 

এ ঘটনায় নিহতের বাবা মো. মোজাহার মোল্যা চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি রয়েছে। 

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গাফফার বলেন, ‘এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
উত্তরবঙ্গের জনগণের দাবি বিবেচনায় নিয়েই ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি যুক্ত করা হয়েছে বলে জানিছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিস্তা মহাপরিকল্পনা...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর