বন্ধ করে দেওয়া হলো শত বছরের ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ী মেলা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ পিএম

মাদারীপুরের কালকিনিতে বন্ধ করে দেওয়া হলো শত বছরের ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ী মেলা। প্রায় আড়াই শ বছরের পুরোনো এ মেলা প্রতিবছর কালিপূজায় সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হলেও এ বছর তা আর হচ্ছে না। প্রশাসনের দাবি, স্থানীয় জনগণ ও আলেম সমাজ এ মেলা আয়োজনে আপত্তি জানায়। এ কারণে প্রশাসন মেলা আয়োজনে অনুমতি দেয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।

উত্তম কুমার দাশ ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘কালকিনি উপজেলার ভুরঘাটার কুণ্ডুবাড়ীর ঐতিহ্যবাহী কালিপূজাকে কেন্দ্র করে মূলত সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। এ মেলা এবারও অনুষ্ঠানের জন্য কালকিনি পৌরসভা থেকে আকবর হোসেন নামের এক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় আলেম সমাজ ও ছাত্র প্রতিনিধিরা মেলায় আইন‑শৃঙ্খলার অবনতিসহ বিভিন্ন সমস্যা উল্লেখ করে মেলা বন্ধ করার জন্য লিখিত অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কালকিনি পৌরসভা ও উপজেলা প্রশাসন এবার মেলা আয়োজন বন্ধ করার সিদ্ধান্ত নেয়।’

তবে মেলা বন্ধ থাকলেও মন্দিরটিতে কালিপূজা যথারীতি অনুষ্ঠিত হবে জানিয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘ধর্মীয় রীতি অনুযায়ী কুণ্ডুবাড়ীর কালিপূজা যথারীতি অনুষ্ঠিত হবে। তবে পূজাকে কেন্দ্র করে হওয়া শুধু মেলা বন্ধ থাকবে।’

এ বিষয়ে মেলা আয়োজনের ইজারাদার আকবর হোসেন বলেন, ‘প্রায় আড়াই শ বছর ধরে কুণ্ডুবাড়ীর মেলা হয়ে আসছে। কেউ কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি। কিন্তু এবার প্রশাসনের কাছে হুজুররা (আলেম সমাজ) আইন‑শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করে মেলা না করার জন্য লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু তারা আমার কাছে এসে বলেছে, হিন্দুদের মেলায় মুসলমানরা যাবে না। তাই এখানে মেলা করা যাবে না। আমাকে তারা মেলা না করার জন্য নিষেধ করেছে।’

মেলা না হওয়ায় আর্থিক লোকসানের মুখে পড়বেন জানিয়ে ইজারাদার আকবর হোসেন আরও বলেন, ‘আমি পৌরসভা থেকে মেলার ইজারা নিয়ে কয়েক শ দোকানির কাছে জায়গা বরাদ্দ দিয়েছি। এসব দোকানিরা ঋণ করে লাখ লাখ টাকার মালামাল মেলায় বিক্রির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এখন এই মেলা না হলে এসব দোকানি ঋণের জালে জড়িয়ে পড়বে। তাছাড়া আমারও আর্থিক অনেক ক্ষতি হবে। আমি এ বিষয়ে দ্রুতই পৌর কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চেয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব।’

মেলা না হওয়ায় স্থানীয়দের অনেকেই অখুশি। কালকিনি উপজেলার ষাটোর্ধ্ব বাসিন্দা দলিল উদ্দিন হাওলাদার বলেন, ‘আমি ছোটবেলা থেকেই কুণ্ডুবাড়ীর মেলায় যাই। মেলায় বিভিন্ন জিনিসপত্র কিনি। আমি আমার ছেলেমেয়ে, নাতি-নাতনিদের নিয়েও এই মেলায় অনেকবার গিয়েছি। কই কখনো তো কোনো ধর্মীয় বিধি-নিষেধের কথা শুনিনি। কিন্তু এবার শুনতেছি আলেম সমাজ আপত্তি জানিয়েছে। এসব নিয়ে রাজনীতি করা ঠিক না।’

মেলা না হওয়ার ব্যাপারে জানতে চাইলে মন্দির কমিটির উপদেষ্টা বাসু দেব কুণ্ডু বলেন, ‘দিপাবলী ও শ্রী শ্রী কালিপূজা উপলক্ষে আমাদের পূর্বপুরুষেরা এই মেলা আয়োজন করে আসছে। এবার মেলা কারা বন্ধ করে দিয়েছে–এটি আপনারা খুঁজে বের করুন। বাজারে কারা ব্যানার টাঙিয়েছে মেলা না করার জন্য–সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। আর বেশি কিছু বলে আমরা বিপদে পড়তে চাই না। আমরা আমাদের পূজা নিয়ে থাকব।’

যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর এবং তাকে ও তার পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ করেছে জেলা জামায়াত। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদ...
সংযোগ সড়ক না থাকায় দুই বছরেও চালু করা যায়নি গাইবান্ধার দুটি নতুন সেতু। প্রায় ফলে অকেজোই রয়ে গেছে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটি। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরনো ও অপ্রশস্ত সেতু দিয়েই চলাচল করছে...
ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে আরিশা জান্নাত নামের ১০ মাস বয়সি এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা...
স্কুল ভবন পরিত্যক্ত ঘোষণার দুই বছরেও মেলেনি নতুন বরাদ্দ। তাই লালমনিরহাটের রাজকাছারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে পাশের মন্দিরের বারান্দাতে। খোলা জায়গায় ক্লাস নেয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত...
চলচ্চিত্র নির্মাতা স্যার ক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘দ্য ওডিসি’ বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। তবে এই সিনেমা নিয়ে মোটেই সন্তুষ্ট নন একজন—তিনি এমিলি উইলসন
আজ বিকেলে হবিগঞ্জ টাউন হলে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্যে তারা বিএনপি এবং...
সুইজারল্যান্ড-আর্জেন্টিনার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে বিতর্কের অবসান এখনো হয়নি। বিশ্বকাপ শেষ হলেও এবার যেন আগুনে ঘি ঢেলে দিল আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। আর্জেন্টিনার...
আগামী ১২ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর