রাজবাড়ীতে মিলাদের মিষ্টি খেয়ে ১২ জন হাসাপাতালে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৪ এএম

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি‌তে মিলাদের মিষ্টি খেয়ে ১২ জন মুস‌ল্লি‌ অসুস্থ হয়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছে। এদের মধ্যে চারজ‌নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ‌রেফার্ড করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপ‌জেলার বহরপু‌র প‌শ্চিমপাড়া জা‌মে মস‌জিদে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন দেলোয়ার হোসেন, মাহিম,মুস্তাফিজুর, মোরসালিন, সোহান, রিমন, শিহাব, আরিফ, মিন্টু, মিনার, মোজাম ও সাইদুল ইসলাম সোহান। অসুস্থ সবাই বহরপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা জানায়, শুক্রবার রাতে শবে বরাতের নামাজ শেষে বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মিলাদ মাহফিলে মিষ্টি খাওয়ার পরপরই ১২ জন মুসল্লি অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার কারণে ১২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চারজন বেশি অসুস্থ হওয়ায় তাঁদের ফরিদপুরে রেফার্ড করা হয়। বাকিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা আশঙ্কামুক্ত।’

দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে ২৫০ শয্যার পটুয়াখালী হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। দ্রুত হাসপাতালটি চালুর দাবি...
রংপুর মেডিকেলের আইসিইউ, সিসিইউসহ ওয়ার্ডের এসিগুলো দীর্ঘদিন নষ্ট থাকায় ভোগান্তিতে রোগীরা। হাসপাতালের ৫৮টি এসির ৪৬টিই এখন অকেজো। রোগীদের স্বস্তি দিতে স্বজনেরা কিনছেন ছোট ফ্যান, কেউ বাতাস করছেন...
চিকিৎসার অবহেলায় রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবারের। রোববার রাতে মারা যায় আয়ান আবদুল্লাহ নামের ওই শিশু। তবে কর্মরত মেডিকেল অফিসারের দাবি, রাত ৮টার...
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর