আওয়ামী লীগের হরতাল মোকাবিলায় প্রস্তুত ডিএমপি 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতাল মোকাবিলায় ঢাকা মহানগরীতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনারের সংস্কার করা কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। 

ডিএমপি কমিশনার জানান, পুরো নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসা নানা প্রোপাগান্ডা মোকাবিলায় প্রস্তুতি আছে বলেও জানান তিনি।

শাহবাগ অবরোধ প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, ঢাকাবাসীকে কষ্ট দিয়ে দাবি আদায়ের স্থান রাস্তা হতে পারে না। টেবিলে বসে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। 

এছাড়া মোহাম্মদপুরসহ রাজধানীতে ছিনতাই বন্ধের বিষয়ে তিনি জানান, ছিনতাই দমনে কাজ চলছে। প্রয়োজনের চেয়েও বেশি অফিসার নিয়োগ করা হয়েছে।

গত ২৮ জানুয়ারি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসজুড়েই দলটির নানা কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে মঙ্গলবার তাদের সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি রয়েছে। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বড় অংশ আত্মগোপনে রয়েছেন। দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অবস্থান করছেন দিল্লিতে। দলটির পক্ষ থেকে এরপর প্রকাশ্য কোনো কর্মসূচি দেখা যায়নি।

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ তদন্তে...
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। ৫৯টি মামলা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর