গড়াই নদীতে কুমির, আতঙ্কে স্থানীয়রা

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৩:৫৮ পিএম

রাজবাড়ীর গড়াই নদীতে এক মাসে দেখা গেছে একাধিক কুমির। এতে আতঙ্ক বেড়েছে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রা আতঙ্কে থাকলেও কুমির দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছে উৎসুক জনতা। স্থানীয় প্রশাসন বলছে, মানুষের নিরাপত্তার জন্য দ্রুত বন বিভাগের বিশেষজ্ঞ দল এনে কুমির ধরার ব্যবস্থা করা হবে।

পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামের মোহনের ঘাট এলাকায় গড়াই নদীতে গত এক মাস ধরে দিনের বিভিন্ন সময়ে একাধিক কুমির ভেসে উঠছে। আর তা দেখতে ভিড় করছে উৎসুক জনতা। অন্যদিকে, আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের।

স্থানীয়রা বলছেন, ‘আমরা দুইদিন কুমির দেখেছি। পাঁচ থেকে সাড়ে পাঁচ হাত লম্বা হবে। নদীর মধ্যে ভেসে বেড়ায়। আতঙ্কে এখন গোসল করতে পারছি না। কুমির দেখার জন্য অনেক লোকজন আসে দূর-দূরান্ত থেকে। এখন এই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা নদীতে নামতে ভয় পাচ্ছে।

প্রতিদিন স্থানীয় কয়েক শ বাসিন্দা গোসল, জামা-কাপড় ধোয়াসহ নানা কাজে এই নদীর পানি ব্যবহার করলেও, এখন তা পারছেন না।

স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ‘এখানে তিন থেকে পাঁচটা কুমির আছে। আমরা চোখে দেখেছি। আমাদের এলাকায় পুকুরে পানি না থাকায় গোসলের একমাত্র মাধ্যম হলো নদী। কিন্তু কুমিরের কারণে নদীতে গোসলসহ সব কাজ বন্ধ হয়ে গেছে। এখান থেকে কুমির ধরে বড় কোনো নদীতে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।’

স্থানীয় প্রশাসন বলছে, এরই মধ্যে ওই এলাকা পরিদর্শন করে বন বিভাগকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।

রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, ‘আমি স্ব চোখে দেখতে পাইনি। বেশ কয়েকবার গিয়েছি। তবে স্থানীয়দের মোবাইলে ভিডিওগুলো দেখতে পেয়েছি। তাতে মনে হয়েছে কুমির হতে পারে। এ বিষয়ে এরই মধ্যে উপজেলা বনবিভাগকে লিখিত দিয়েছি।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর