ঈদে বাড়ি যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল কিশোরের

আপডেট : ০৬ জুন ২০২৫, ১১:৫৯ এএম

ঈদ উদযাপন করতে বাড়ি যাওয়ার পথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী।

কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুরা এলাকায় আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সারোয়ার হোসেন (১৫)। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। আহতরা একই এলাকার মালেক মিয়া ছেলে আশ্রফ আলী (২০) ও মারুফ রহমানের মেয়ে জেবিন (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুজায়েত। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা থেকে ঈদ উপলক্ষে বাড়িতে ফিরছিল তারা। সকাল সাড়ে ৮টার দিকে পাকুন্দিয়ার মরুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী সারোয়ার হোসেন নিহত হয়। এতে গুরুতর আহত হন দুই যাত্রী।

এসআই আরও জানান, দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
লোডিং...

এলাকার খবর