বিয়ামে এসি বিস্ফোরণ নয়, অকটেন ঢেলে আগুন দেওয়ায় মারা যায় দুজন: পিবিআই

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০১:৩৭ পিএম

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকার ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে এক বিস্ফোরণে দুজন মারা যান। তখন এই ঘটনাকে ‘এসি বিস্ফোরণ’ বলা হলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দাবি করছে, ফাউন্ডেশনের কোটি কোটি টাকার হিসাব গরমিল করতেই অকটেন ঢেলে আগুন দেওয়া হয়। আর এতে মারা গেছেন দুজন। 

আজ সোমবার রাজধানীর কল্যাণপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিবিআইয়ের পুলিশ সুপার আবদুর রহমান। তিনি জানান, এরই মধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে দুজন মারা গেছেন, এরাও এই ঘটনার সঙ্গে জড়িত। 

আবদুর রহমান বলেন, বিয়াম ফাউন্ডেশন সমিতির কোটি কোটি টাকা হিসাব গরমিল দেখে দলিল লুকাতে চক্রটি আগুন দেওয়ার পরিকল্পনা করে। এর সঙ্গে জড়িত ছিলেন সমিতির প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম। তাঁর সহযোগী আশরাফুল ইসলামের সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের সূত্র ধরে এ ঘটনার প্রাথমিক তদন্ত করে পিবিআই। এই আগুনের ঘটনায় সমিতির জমির দলিল, ব্যাংক ড্রাফট এবং রেজিস্ট্রার খাতা পোড়ানোর দাবি করে চক্রটি। 

পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, ‘আগুনে নিহত অফিস সহায়ক আব্দুল মালেক ও সমিতি সেক্রেটারির গাড়িচালক মো. ফারুকও এই চক্রের সঙ্গে জড়িত ছিল। তাঁরা চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইনস্টিটিউটে মারা যায়। তাঁদের মরদেহে এসি বিস্ফোরণজনিত ক্ষত ছিল না। তাঁরা আগুনে পুড়ে মারা যান।’

গত ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিয়ামে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সেদিন সাংবাদিকদের জানান, ভোর ৩টা ৩৪ মিনিটে কল পেয়ে তাদের তেজগাঁও স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে যায়। ভোর সোয়া ৪টার দিকে তারা আগুন নেভায়।

বিয়ামের ওই স্থাপনায় বিভিন্ন দপ্তরের পাশাপাশি মিলনায়তন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের থাকার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে দশ তলা ভবনের পাঁচ তলায় বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির একটি অফিস কক্ষে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে এসিতে আগুনের সূত্রপাত হয় বলে খালেদা ইয়াসমিন জানান। 

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর