নরসিংদীতে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০১:৫৮ পিএম

নরসিংদীতে কাপড়ের দোকান কর্মচারী মোজাম্মেল মিয়াকে (২০) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন।

এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) কুমিল্লার শাসনগাছা ও ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও তাঁর সহযোগী রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে রাকিব মিয়া (২৫)।

গ্রেপ্তারকৃত রাকিবের আদালতে দেওয়া জবানবন্দীতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার।

পুলিশ সুপার বলেন, রায়পুরার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে ও নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়াটিয়া হত্যার স্বীকার মোজাম্মেল মিয়া নরসিংদী পৌরসভা মোড় সংলগ্ন সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। আসামি কাউসার একই মার্কেটের আরেকটি কাপড়ের দোকানে কর্মচারী। গত ১৮ আগস্ট মার্কেটে দুপুরের খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির ছিটা পড়ে। এ সময় তার মোবাইল নষ্ট হয়েছে বলে জরিমানা দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়।

মোস্তাইন হোসেন বলেন, এই জেরে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল মিয়া বাড়ি থেকে বের হলে ‘কথা আছে’ বলে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ির সামনে নিয়ে যান কাউছার। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা চাঁন মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে পিবিআই এর একটি দল কুমিল্লা ও ঢাকার যাত্রাবাড়ি হতে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

 

কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ওরফে বিদিশা এরশাদ জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রাতে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। ২৭ শিক্ষককে রাতে বোর্ডে ডেকে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসজল চোখে বলেছেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি।...
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার চেহারা কেমন হতে পারে? সেখানে কি আগের মতোই লাখ লাখ সেনা, বিশাল ট্যাংক বহর মোতায়েন কিংবা দীর্ঘস্থায়ী গোলাবর্ষণ হবে? নাকি ভিন্ন কোন কৌশল থাকবে? রুশ গণমাধ্যম আরটির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর