গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ভাই নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেরার ডুমদিয়া নামক স্থানে এই দুর্টনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে রুহুল আমিন খান (৬৫) ও দুলাল খান (৫৭)। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, আজ শুক্রবার রাত ১০টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দুলাল খান ঘটানাস্থলেই নিহত হন। গুরতর আহত অবস্থায় তার আরেক ভাই মোটরসাইকেলের চালক রুহুল আমিন খানকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তারা জেলা সদরের ব্যবসা-প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি খাগাইলে যাচ্ছিলেন বলে জানান এসআই।



