নুরাল পাগলার লাশ পোড়ানোর আড়াই মাস পর মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনার আড়াই মাস পর রাজবাড়ী আদালতে ৯৬ জনের নাম উল্লেখসহ শত শত অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

রাজবাড়ীর আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানো ও দরবারে হামলার প্রায় আড়াই মাস পর আদাল‌তে মামলা দা‌য়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বিচারক।

গতকাল বৃহস্পতিবার নুরাল পাগলার পরিবারের পক্ষ থেকে রাজবাড়ী আদালতে ৯৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫ শতাধিক ব্যক্তিকে আসামি ক‌রে মামলা করেন নুরাল পাগলার স্ত্রীর বড় বোন। এর পরিপ্রেক্ষিতে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন মামলাটি  তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

মামলার নথি থে‌কে জানা যায়, গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগলা। সেদিন রাতেই দরবারের ভেতরে তাঁকে দাফন করা হয়। এরপর উঁচু করে কবর দিয়ে শরিয়তবিরোধী কাজ করেছে, এমন অভিযোগ তুলে ৫ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা চালায় ‘তৌহিদি জনতা’। এ সময় সংঘর্ষে রাসেল মোল্লা নামে নুরাল পাগলা এক ভক্ত নিহত এবং বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা একপর্যায়ে নুরাল পাগলার কবর খুঁড়ে লাশ তুলে এনে মহাসড়কের ওপর ফেলে আঘাত করে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরবর্তীতে নুরাল পাগলার বাড়িতে লুটপাট চালায় হামলাকারীরা।

নুরাল পাগলার দরবা‌রে হামলার সময় পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা মো. আজাদ মোল্লা বাদী হয়ে ৪ থেকে সাড়ে ৪ হাজার অজ্ঞাত ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেন। ওই দুই মামলায় পুলিশ এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে।

 

আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্যভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।...
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ওরফে বিদিশা এরশাদ জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২০ বছর বয়সি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রাতে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। ২৭ শিক্ষককে রাতে বোর্ডে ডেকে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসজল চোখে বলেছেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি।...
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার চেহারা কেমন হতে পারে? সেখানে কি আগের মতোই লাখ লাখ সেনা, বিশাল ট্যাংক বহর মোতায়েন কিংবা দীর্ঘস্থায়ী গোলাবর্ষণ হবে? নাকি ভিন্ন কোন কৌশল থাকবে? রুশ গণমাধ্যম আরটির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর