ফরিদপুর-৪: স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এম. এম. হোসাইন ও তার সমর্থকদের দু’দফায় মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে ভাঙ্গা কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হামলার বিষয়ে এম. এম. হোসাইন জানান, শনিবার দুপুরে তিনি তার নেতাকর্মীদের নিয়ে ভাঙ্গা কোর্টপাড়া এলাকায় অনিল দাসের মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যাচ্ছিলেন। এ সময় কোর্টপাড়া এলাকার বটতলার নিচে হঠাৎ বিএনপির ১৫-২০ জন নেতাকর্মী তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে তার কলার ধরে টেনে হেনস্তা করা হয় এবং লাঞ্ছিত করা হয়।

তিনি আরও জানান, এ সময় তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয় এবং ওই এলাকায় ভোট চাইতে নিষেধ করা হয়। তার সমর্থকেরা প্রতিবাদ করলে তাদেরও লাঞ্ছিত ও মারধর করা হয়।

এম. এম. হোসাইনের নির্বাচন কর্মী হাসান মাতুব্বর জানান, কোর্টপাড়া এলাকায় লাঞ্ছিত হওয়ার পর তারা পৌরসভার দিকে রওনা হন। পরে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের বাসভবন খন্দকার টাওয়ারের সামনে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা তাদের আরেক কর্মী এনায়েত মুন্সীকে বেধড়ক মারধর করেন। পরিস্থিতি বেগতিক দেখে তারা সেখান থেকে নিরাপদ স্থানে সরে যান। পরে থানায় অভিযোগ দেওয়া হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত বিচার দাবি করেন তারা।

অন্যদিকে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্মরণ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় একটি জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এনায়েত মুন্সীর সঙ্গে তাদের মতবিরোধ ছিল। সেই জেরেই সামান্য কথাকাটাকাটি হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা বলেন, ‘ঘটনাটি সামান্য ভুল-বোঝাবুঝি মাত্র। তবে নির্বাচনের সময় হওয়ায় কেউ কেউ বিষয়টিকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করছে।’

এ বিষয়ে ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মিজানুর রহমান মোল্লা বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছে কেউই নিরাপদ নয়।’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনকে জানানোর কথাও বলেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর