ফরিদপুরে পদ্মায় জেলের বড়শিতে আটকা পড়ল কুমির

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে আটকা পড়েছে একটি কুমির। বিরল প্রজাতির মিঠা পানির কুমিরটিকে জেলেরা দড়ি দিয়ে বেঁধে আটকিয়ে রেখেছে। কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক ৭ ফুট এবং ওজন প্রায় দেড় মণ।

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম

পদ্মা নদীতে জেলের বড়শিতে আটকা পড়েছে একটি কুমির। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে আটকা পড়েছে একটি কুমির। বিরল প্রজাতির মিঠা পানির কুমিরটিকে জেলেরা দড়ি দিয়ে বেঁধে আটকিয়ে রেখেছে। কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক ৭ ফুট এবং ওজন প্রায় দেড় মণ।

আজ সোমবার সকাল ৭টার দিকে চরভদ্রাসন উপজেলার গোপালপুর চর এলাকায় পদ্মা নদীতে জেলে স্বপন বেপারীর পাতা হাজারি বড়শিতে (হাজারি বড়শি মাছ ধরার একটি বিশেষ ও প্রাচীন পদ্ধতি। যেখানে একটি শক্ত ও দীর্ঘ দড়িতে অনেকগুলো বা হাজার বা অনেক বেশি ছোট ছোট বড়শি এক সাথে বেধে জলাশয়ে পাতা হয়) কুমিরটি জড়িয়ে যায়। এ সময় স্বপন বেপারী তার দুই ছেলে রাজিব বেপারী ও রবিউল বেপারীসহ পাঁচ জন কুমিরটিকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে।

পরে সকাল ৮টার দিকে কুমিরটি চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাটে নিয়ে আসা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট হস্তান্তর করার জন্য।

স্বপন বেপারী জানান, তিনি প্রতিদিন পদ্মা নদী থেকে বড় বড় মাছ শিকারের জন্য হাজারি বড়শি পাতেন। গতকাল রাতেও তিনি বড়শি পেতেছিলেন গোপালপুর চর এলাকার পদ্মা নদীতে। আজ সকালে গিয়ে তিনি দেখতে পান একটি কুমির অসংখ্য বরশি ও সুতার সাথে আটকা পড়ে আছে।

বিরল প্রজাতির মিঠা পানির কুমিরটিকে জেলেরা দড়ি দিয়ে বেঁধে আটকিয়ে রেখেছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনবন বিভাগ ফরিদপুরের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন বলেন, কুমিরটি প্রকৃত পক্ষে কতটুকু দৈর্ঘ্য, কতটুকু প্রস্থ এবং এর ওজন কত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি বর্তমানে পানিতে বাঁধা অবস্থায় রয়েছে।

এই কর্মকর্তা বলেন, তবে এটি বিপন্ন প্রায় মিঠা পানির কুমির। বিকেলের দিকে খুলনা থেকে বন্যপ্রাণী সংরক্ষণের টিম এসে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুমিরটি কাজী বাড়ির ঘাট এলাকায় ঘাটে পানির মধ্যে বেঁধে রাখা হয়েছে। খুলনা থেকে আসা উদ্ধার টিমের হাতে কুমিরটি বুঝিয়ে দেওয়া হবে। এর আগ পর্যন্ত ওই কুমিরটির কেউ যাতে কোনো ক্ষতি করতে না পারে এ জন্য এলাকায় পুলিশি পাহারা বসানো হয়েছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
উত্তরবঙ্গের জনগণের দাবি বিবেচনায় নিয়েই ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি যুক্ত করা হয়েছে বলে জানিছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিস্তা মহাপরিকল্পনা...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর