গাজীপুরে বাবা-ছেলে হত্যার ঘটনায় মামলা, বড় ছেলে গ্রেপ্তার 

গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় বাবা-ছেলে খুনের ঘটনায় নিহত সোহেলের বোন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেছেন। মামলায় নিহত সোহেলের বড় ছেলে সোহানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম

গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় বাবা-ছেলে খুনের ঘটনায় নিহত সোহেলের বোন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেছেন। মামলায় নিহত সোহেলের বড় ছেলে সোহানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আজ সোমবার সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকালে টঙ্গীর বনমালা এলাকার নিজ বাড়ি থেকে সাকিব হোসেনের (১৭) মরদেহ এবং বাসা সংলগ্ন রেলাইনের পাশ থেকে তাঁর বাবা মো. সোহেল হোসেন (৪৮) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে টঙ্গীর বনমালা এলাকায় মো. সোহেল ও তার ছেলে সাকিবুর রহমান শোয়েব হত্যার ঘটনায় সোহেলের বোন শিরিন সুলতানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে সোহেলের বড় ছেলে সাইফুর রহমান সোহানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

সরেজমিন গিয়ে প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত সোহেল হোসেন ঢাকার খিঁলক্ষেত এলাকার বাসিন্দা ছিলেন। একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়া প্রবাসী ছিলেন তিনি। কয়েক বছর আগে টঙ্গীর বনমালায় এক কাঠা জমি কিনে দুই রুমের একটি টিনশেড ঘর তৈরি করে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস শুরু করেন। ১৮ মাস আগে জটিল রোগে তাঁর স্ত্রী মারা যান। স্ত্রীর মৃত্যুর পর দুই ছেলের দেখাশোনা করতেন বাবাই। নিহত সাকিব রাজধানীর উত্তরার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। সে পড়াশোনার পাশাপাশি ঢাকার তেঁজগায়ে একটি দোকানে চাকরিও করত।

শনিবার রাতে সোহেল তার দুই ছেলে সাকিব ও সোহানকে নিয়ে একই ঘরের দুইটি কক্ষে ঘুমিয়ে পড়েন। পরেদিন রোববার ভোররাতে চিৎকার শুনে আশপাশের মানুষ জড়ো হয়। এরপর এক রুম থেকে ছেলে সাকিবের ও বাসা সংলগ্ন রেলাইনের পাশ থেকে বাবা সোহেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ট্রেনে কাটা পড়ে সোহেলের মৃত্যু হওয়ার সন্দেহে জিআরপি পুলিশ মরদেহ নিয়ে যায়।  

ঘর থেকে উদ্ধার হওয়া সাকিবের মরদেহের বিভিন্ন অংশে কাটা দাগ ছিল। তার মুখের ভেতর কাপড় গুঁজে দেওয়া ছিল। দুই হাতের রগও কাটা ছিল। সোহেলের শরীরের বিভিন্ন অংশেও জখমের দাগ ছিল। এ অবস্থায় দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীর আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১টা ৭ মিনিটের সময় সোহান তাঁর বাবা সোহেলকে অসুস্থ অবস্থায় টেনে হিঁচড়ে রেললাইনের দিকে নিয়ে যাচ্ছেন। 

পুলিশ বলছে, সোহানের সাথে আরও একজন ছিল বলে ধারণা করা হচ্ছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে আরেকজন ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে, যাকে স্থানীয়ভাবে মাদানী আলিফ ওরফে আলিফ সাদমান নামে চিহ্নিত করা হচ্ছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। তবে তার পরিচয় ও ভূমিকা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বাবা ছেলে হত্যার ঘটনায় নিহত সোহেলের বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহানকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বেলায়েত হোসেন টঙ্গীতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসে রাত ১টা ৭ মিনিটে কাটা পড়ে সোহেল মারা যান। আর সোহেলের ঘর থেকে তার ছেলের মরদেহ উদ্ধার হয়। তদন্ত চলছে, আশা করছি, খুব দ্রুতই জোড়া খুনের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস...
চালু হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর ও আশুলিয়া প্রান্তের সার্ভিস লেন। কোনো টোল ছাড়াই চলবে যানবাহন। বুধবার লেন দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পুরো প্রকল্পের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর