গাজীপুরে মাদকবিরোধী অভিযানে হামলায় ৪ পুলিশ আহত

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চলাকালে হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। অন্যদিকে পৃথক অভিযানে মাদকারবারি ও মাদকসেবীসহ ২১ জনকে আটক করে পুলিশ।

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চলাকালে হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। অন্যদিকে পৃথক অভিযানে মাদকারবারি ও মাদকসেবীসহ ২১ জনকে আটক করে পুলিশ।

গতকাল বুধবার বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন–কনস্টেবল মো. আরিফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, জাহানারা ও এএসআই নুরে আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক বস্তিতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে ১০-১২ জনের একটি দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের কনস্টেবল মো. আরিফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, জাহানারা ও এএসআই নুরে আলম আহত হন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় পৃথক অভিযানে আরও ২১ জন মাদক কারবারি ও মাদকসেবীকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর