নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু 

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৩৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শংকর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় আরও ১১ জন দগ্ধ হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দগ্ধ শংকরের মৃত্যুর তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গতকাল বুধবার দুপুর পৌনে দুইটার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে আজ সন্ধ্যা ছয়টার দিকে শংকর নামের একজন শরীরে ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

শাওন বিন রহমান আরও জানান, দগ্ধদের মধ্যে আরও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। 

বুধবার দুপুরে সোনারগাঁওয়ের বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে দুপুরে খাবার সময় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে দগ্ধ অবস্থায় ১২ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
লোডিং...

এলাকার খবর