ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৯:৩৭ এএম

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।উপজেলার কেওটখালী এলাকার সার্ভিস রোডের মাওয়ামুখী লেন থেকে ওই মরদেহ উদ্ধার করাহয়।

আজ রোববার সকাল ৬টার দিকে ২৫ থেকে ৩০ বছর বয়সী পুরুষের মরদেহ উদ্ধার করে হাসাঁড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে শ্রীনগর ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত যানবাহনের চাপায় পিষ্ট হয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।

নেত্রকোণার কলমাকান্দায় ধানবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার গুতুরা কবরস্থান সড়ক এলাকায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায়...
চাঁদপুরের কচুয়ায় টিফিন বিরতিতে লুকোচুরি খেলতে গিয়ে নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো....
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামেন এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাপলা বেগম (৩০) নামের আরেক এক যাত্রী। 
মাদারীপুরের রাজৈরে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামীম মুন্সী নামের একজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপারবুক  প্রস্তুত...
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। চ্যানেল আইয়ের বিশেষ...
চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে ১১ জনকে পুশ–ইন করার চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে দর্শনা সীমান্ত দিয়ে ওই ১১জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী...
কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে পুশ–ইনের চেষ্টার শিকার হওয়া শিশুসহ ১২ জন এখন শূন্যরেখায় অবস্থান করছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএএসফ) তাদের এ দেশে ঢোকানোর চেষ্টা করলে রুখে দেয় বাংলাদেশের...
লোডিং...

এলাকার খবর