কিশোরগঞ্জে বাজারের নাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে টানা ছয় ঘণ্টাব্যাপী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার সকাল ৭টা থেকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

নিহত মাসুদ মিয়া মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত একটি বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে মিরারচর ও আকবরনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষ বাজারটির নাম ‘আকবরনগর বাজার’ এবং অপর পক্ষ ‘মিরারচর বাজার’ রাখার দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে গুরুতর আহত হন মাসুদ মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের কারণে ভৈরব রেলস্টেশনে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, ‘বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে মাসুদ মিয়া নামে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব যৌথভাবে কাজ করছে।’

শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়ায় মৃগী নদে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বাড়িঘর। বিলীন হওয়ার পথে চরমধুয়া নামা পাড়ার শত বছরের মসজিদ, মাদ্রাসা, সরকারি...
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বিজিবি।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি, ছেলে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি ও নিজেকে...
আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন অফিসে আসেন। অন্যদিকে শামছুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের জাতীয় পরিচয়পত্র সংশোধনের...
সাধারণভাবে যুদ্ধ বলতে আমরা বুঝি ট্যাংক, যুদ্ধবিমান ও কামানের মতো ভারী সরঞ্জাম মোতায়েন করা। এগুলো মূলত তৈরি হয় সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে থাকা হাতে গোনা কয়েকটি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে।...
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমে আসা এবং কূটনৈতিক আলোচনার সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯ শতাংশ কমে ৮৭ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দাম ৭ দশমিক...
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের শ্বশুরবাড়ির এলাকার পুকুর থেকে সোমবার সকালে বি. এম. মাহামুদুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা...
মৌলভীবাজারের রাজকান্দি সংরক্ষিত বনে ছয় শতাধিক মাল্টা ও কমলা গাছ কেটে ফেলেছে বন বিভাগ। একসঙ্গে এতোগুলো গাছ কাটা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। একটি পরিবারের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযানকে ক্ষোভের বহিঃপ্রকাশ...
লোডিং...

এলাকার খবর