শেরপুরে মৃগী নদে ব্যাপক ভাঙন 

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়ায় মৃগী নদে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বাড়িঘর। বিলীন হওয়ার পথে চরমধুয়া নামা পাড়ার শত বছরের মসজিদ, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান। চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর।

গত কয়েক বছর ধরেই দফায় দফায় মৃগী নদের ভাঙনের কবলে পড়ে নিঃস্ব শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়ার নামা পাড়ার শত শত পরিবার।

নতুন করে আবারও ভাঙন দেখা দিয়েছে মৃগীনদ তীরবর্তী অন্তত ১০টি এলাকায়। এক সপ্তাহেই নদীগর্ভে বিলীন চরমধুয়ার নামা পাড়ার অর্ধশত একর আবাদী জমি ও অন্তত ৩৮টি ঘর। বসতভিটা ও আবাদী জমি হারিয়ে মানবেতর দিন কাটছে পরিবারগুলোর। 

বিলীন হওয়ার পথে শত বছরের চরমধুয়া নামাপাড়ার ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ নানা স্থাপনা। 

এবার বর্ষাতে ভাঙন প্রকট হলেও প্রতিরোধে এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সরকারি বরাদ্দের অভাবে কিছু করতে পারছে না বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, ‘আমরা বরাদ্দ না পেলে কীভাবে ব্যবস্থা নেব।’

স্থায়ী বেড়িবাধ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।  

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে অর্থ চাওয়া হয়েছে।’

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।  

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর