শাহজালালে যাত্রীর শরীরে পাওয়া গেল ‘সোনার ডিম’!

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯ ৫১৮ ফ্লাইটে ঢাকায় আসা এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ জানায়, ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯ ৫১৮ ফ্লাইটে
স্বর্ণ চোরাচালান সংগঠিত হতে পারে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে নজরদারী করে। নজরদারির একপর্যায়ে আরমান উদ্দির সিদ্দিকী নামের ওই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় উপস্থিত হলে তাকে প্রাথমিকভাবে সন্দেহজনক বিবেচনা করে তল্লাশি করা হয়। 

এসময় যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা টেপে মোড়ানো ৩টি ডিম্বাকৃতির পেস্ট আকারের সোনা পাওয়া যায়। প্রতিটির ওজন ৪৩০ গ্রাম করে মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

এনবিআর জানায়, স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী ডিম্বাকৃতির পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি সোনা পাওয়া যেতে পারে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে ককটেল দুটি নিক্ষেপ করে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
অ্যান কারসন ধ্রুপদি সাহিত্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন ধারা তৈরি করেছেন। তাঁর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তাঁর পুরো নাম...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর