সাতক্ষীরায় ১০ টাকার প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৯:৪৫ পিএম

 সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া পোস্ট অফিসের মাষ্টার শহীদুল ইসলাম শেখের বিরুদ্ধে ১০ টাকার বিনিময়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার দুপুর ১২টার দিকে দিকে স্থানীয় জনতা শহীদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

জগন্নাথপুর পোষ্ট অফিসের রানার ইব্রাহীম খলিল জানান, রোববার বেলা ১১টার দিকে তিনি বাবুলিয়া পোস্ট অফিসে ডাক নেওয়ার জন্য আসেন। এসময় এক শিশুকে অফিস কক্ষে কান্না করতে দেখেন। পোস্টমাস্টার ওই শিশুটির কান্না বন্ধ করার জন্য মুখ চেপে রেখেছিল। পরে ওই শিশুটিকে সেখান থেকে নিয়ে পোস্ট অফিসের সামনে রাস্তার পাশের দোকানে বসিয়ে পাউরুটি, কলা ও পটেটো চিপস খাওয়ান তিনি। বিষয়চি তিনি স্থানীয় বাসিন্দা আব্দুল খালেককে জানালে সে ওই মেয়েটির মা ও খালাকে ডেকে আনে। পরে স্থানীয় লোকজন সমবেত হয়ে শহীদুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে ভুক্তভোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

শিশুটির মা জানান, তাকে তালাক দিয়ে শিশুটির বাবা অন্যত্র বিয়ে করেছে। মাঝে মাঝে খালার বাড়ি ও আত্মীয়দের বাড়িতে সে অবস্থান করে থাকে। কখনো খাওয়া জোটে, আবার কখনো জোটে না। সকাল ১০টার দিকে সে বাবুলিয়া পোস্ট অফিসের সামনে শিশুটির সঙ্গে দেখা করতে আসে। এসময় পোস্টমাষ্টার শহীদুল ইসলাম অফিস কক্ষে থাকা পরিত্যক্ত কাগজপত্র ফেলে দেওয়ার কথা বলে ১০ টাকা দিতে চান। কাগজপত্র ফেলে দিয়ে আসার পর ঘরটি ঝাড় দিতে বলে ওই পোস্টমাস্টার। ঝাড় দেওয়ার সময় তার মেয়েটিকে ধর্ষণ করে শহীদুল। 

তবে শহীদুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন বলে তিনি ওই মেয়েটিকে ১০ টাকা দিয়ে ঘরের মধ্যে জমে থাকা ময়লা ও কাগজপত্র পরিষ্কার করতে বলেছিলেন। শিশুটির গায়ে তিনি হাত দেননি। ডাক্তারি পরীক্ষা করলেই ঘটনার সত্যতা বেরিয়ে আসবে। 

তবে স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, পোস্ট অফিসের মধ্যে আটক শহীদুল ইসলামকে ঘর থেকে বের করা মাত্র পুলিশের সামনে এলোপাতাড়ি মারপিট শুরু করে একদল লোক। এসময় পুলিশ শহীদুলের মাথায় একটি হেলমেট পরিয়ে দেয়। পুলিশ দ্রুত তাকে গাড়িতে তুলে থানায় নিয়ে আসে। 

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ডালিয়া আক্তার জানান, আট বছরের কোনো ধর্ষিতা (ভুক্তভোগী) রোববার দুপুর ১২টার পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ভর্তি হয়নি বা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেনি। 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার শহীদুল শেখকে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। ভুক্তভোগীকে দুপুর একটার দিকে সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় ওই ভুক্তভোগীর মা বাদী হয়ে শহীদুল শেখের নাম উল্লেখ করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় রোববার সন্ধ্যার দিকে থানায় একটি মামলা দায়ের করেন। আগামীকাল সোমবার আসামি শহীদুলকে আদালতে পাঠানো হবে।

সুন্দরবনে দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে খুলনায় ডাম্পিং করছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবন–টোয়াস। এছাড়াও পর্যটন মৌসুমে সুন্দরবনে যাওয়া প্রতিটি জাহাজে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। ইতিমধ্যে...
প্রথমদিন থেকে এখন পর্যন্ত বিরোধীদল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এই প্রজ্ঞাপন প্রকাশিত...
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের...
আচ্ছা, মনে আছে কিছুদিন আগেও যখন বিয়ের বাজারে সোনা কিনতে গিয়ে হাত পুড়ে যাওয়ার অবস্থা হয়েছিল? এ বছরের শুরুর দিকে তো বিশ্ববাজারে স্বর্ণের দাম এমন এক ইতিহাস গড়েছিল যে চোখ কপালে ওঠার জোগাড়। প্রতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর